ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনা ঠেকাতে ব্যর্থতায় ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভ

কোভিড সঙ্কটের জন্য কে সরকারকে দায়ী করেছেন ব্রাজিলের বিক্ষুব্ধ জনগণ। রাজধানী ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অপসারণের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।


বিবিসি জানায়, এসময় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে প্রেসিডেন্টের অভিশংসনের ডাক দিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। দেশজুড়ে টিকা সরবরাহ নিশ্চিতেরও দাবি জানান তারা। রিও ডি জেনেইরোসহ অন্যান্য বড় শহরগুলিতে বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ।


মহামারীর শুরু থেকেই স্বাস্থ্যখাতের অব্যস্থাপনা আর টিকাদান কর্মসূচির ব্যর্থতায় ব্রাজিলে বলসোনারোর জনপ্রিয়তা কমতে থাকে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশটিতে প্রায় ৪ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।


যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড গড়েছে ব্রাজিল। করোনা আক্রান্তের দিক থেকেও বিশ্বের তৃতীয়-সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড রয়েছে ব্রাজিলের।


মহামারী নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা এবং টিকা কর্মসূচীর ধীর গতি নিয়ে তদন্ত চলছে দেশটিতে। লকডাউনের কারণে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়ায় বিরোধী দল, ট্রেড ইউনিয়ন এবং অ্যাক্টিভিস্টরাও বলসোনারোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

 

এরই মধ্যে স্থানীয় সময় শনিবার শুরু হওয়া এই বিক্ষোভ বলসোনারো সরকারকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑